পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করেছে বিজিবি

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশী লাল পুঁইশাক (মোটা ডোগা) এর বীজ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব বীজের আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা।

​শনিবার (২১ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার অধীন শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়।

ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।
​

অভিযান চলাকালে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ী পাড়া (ডাকঘর-কালিয়াগঞ্জ, ৪নং কালিয়াগঞ্জ কাজলদিঘী, থানা ও জেলা- পঞ্চগড়) এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বীজগুলো আটক করা হয়।
​

বিজিবি জানিয়েছে, সীমান্ত পথে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ভবিষ্যতেও চোরা চালান বিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy