

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে মো. মঞ্জুর (৩৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রামপুরা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রামপুরা মোড় এলাকায় এক ব্যক্তি মাদক সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো. মঞ্জুরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














