

সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র করেসপন্ডেন্ট :
চাঁদপুরে গুয়াখোলা ক্রীড়া চক্রের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে গুয়াখোলা ক্রীড়া চক্রের মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শাহীন। তিনি বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্লাবের মধ্যে অন্যতম একটি। এই ক্লাব অনেক আগে থেকেই জনসেবামূলক কাজ করে যাচ্ছে। এছাড়াও এলাকার উন্নয়নমূলক কাজের জন্যে এই ক্লাবের ভূমিকা অন্যতম।

তিনি আরো বলেন, জন্মলগ্ন থেকে নিজস্ব জমিতে অবস্থানপূর্বক সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সময়ে কোটি টাকা থাকলেও এই এলাকায় খালি ভূমি পাওয়া অসম্ভব। সেইদিক থেকে ক্লাবের সাথে সম্পৃক্ত সকলেই সৌভাগ্যবান।
মাহাবুবুর রহমান শাহীন ক্লাবের সামাজিক কার্যকলাপ সম্পর্কে বলেন, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
সাধারণ সম্পাদক মোঃ শবেবরাত এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নাছির চোকদার, জামাল বেপারি, যুগ্ম সাধারন সম্পাদক হোসেন গাজী, কেএম শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ তুষার কান্তি দাস, ক্রীড়া সম্পাদক ওসমান গনি জনি, দপ্তর সম্পাদক আহসান হাবিব দিনার, সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ বাহার, রাজু, প্রিন্স, বর্ষা, মজিব, হিমেল, শাহারিয়া, অতুনু, দিনি, আল আমিন, কাঞ্চন প্রমূখ।
সভার পূর্বে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৭:১৫ পিএম
২৭ নভেম্বর ২০২০ খ্রি. ১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি, শুক্রবার








