

গোলাম নবী খোকন :
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর নির্দেশে ২৭ নভেম্বর বিকেলে মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়ন আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের কমিটি গঠন কল্পে টরকী বাজারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা শাহ মোঃ আঃ রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।
বক্তব্য রাখেন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার শাহজাহান সরকার, সাইফুল ইসলাম স্বপন, মোজাম্মেল হক খন্দকার, আব্দুল মতিন জমাদার, মমিনুল হক।মতলব উত্তর উপজেলা মইনীয়া যুব ফোরামের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম মামুন, আনিসুর রহমান মাস্টার, বিল্লাল হোসেন ,অলিউল্লাহ অলি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম সাগর প্রমুখ।
সভাশেষে সেলিম সরকারকে সভাপতি আবদুল আজিজকে সাধারণ সম্পাদক ও মোকসেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সুলতানাবাদ ইউনিয়ন আঞ্জুমান কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া বিল্লাল হোসেন কে সভাপতি, ওয়ালী উল্লাহ অলি কে সাধারণ সম্পাদক ও মনির হোসেন খন্দকার কে যুগ্ম সম্পাদক ও কামাল খলিফা কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মইনীয়া যুব ফোরাম কমিটি ঘোষণা করা হয়েছে।








