ফরিদগঞ্জে রোকেয়া দিবস পালিত

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ  সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতারদের সংবর্ধনা দেয়া হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন,নারীদের এগিয়ে যাওয়ার জন্য নারীদেরই আরও বেশি করে এগিয়ে আসতে হবে। পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই নারীদেরক নিজেদের অবস্থান মজবুত করতে হবে। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে সমাজসেবা ও নারী নির্যাতন প্রতিরোধে ভুমিকা রাখার জন্য দুইজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মননা প্রদান করা হয়।

You might like