ফরিদগঞ্জে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত, শীত বাড়তে শুরু করেছে

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জে টানা ৩ দিন শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিন্ম আয়ের খেঁটে খাওয়া মানুষগুলো এ পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে। পাশাপশি ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। শিশু ও বৃদ্ধারা সবচেয়ে বেশী দূর্ভোগ পোহাতে হচ্ছে। করোনার কারণে এমনিতেই নিন্ম আয়ের পরিবারগুলো আর্থিক সংকটে রয়েছে। শিল্পপতি ও অর্থবৃত্তবানরাও আগের মতো এখন আর সাহায্য- সহযোহীতা দিচ্ছেনা।

টানা শৈত্য প্রবাহ অব্যাহত থাকলে উঠতি সাক-সবজীসহ রবি শস্যতে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার আশংকা করছে কৃষকরা। এমনিতেই চলতি রবি মৌসমে ক্ষুদ্র ও প্রান্তিক সবজী চাষীরা তিন তিন বার ফসলের ক্ষতিতে পড়তে হয়েছে।

স্থানীয় কৃষি দপ্তর কৃষকদের মাঝে বীজ,সার ও প্রনোদনা দিলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারার আশংকায় থাকছে। কৃষকরা জানান , সরকারী সহায়তাগুলো সঠিকভাবে বিতরণ ব্যবস্থা কার্যকর করলে আমরা প্রকৃত কৃষকরা উপকৃত হতাম। মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তদারকী ও আন্তরিকার অভাবকেও দায়ী করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জমিল মাহমুদ মুঠোফেনে জানান,শৈত্য প্রবাহে সাক-সবজীর তেমন ক্ষতি হবে না। তবে বোর বীজ তলার ক্ষতির আংশকা রয়েছে। এ বিষয়ে কৃষকদেরকে পলিথিন দিয়ে বীজ তলা ঢেকে রাখার পরামর্শসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

You might like