

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারের গাজা সেবন ও গাঁজার সরঞ্জামসহ চর-লটাখোলা গ্রামের মজিবর মাদবরের ছেলে মিন্টু মাতবর (৩০) কে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২ টায় তার নিজ দোকান হতে আটক করা হয়েছে।

মিন্টু মাতবর কে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দোহার সার্কেল এর পরিদর্শক মোঃ শাহজালাল। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের আদালতে তোলা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট আসামী কে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।
এর পাশাপাশি সাংবাদিকদের জানান দোহার হতে তিনি মাদক কে জিরো টলারেন্স এ আওতায় আনার জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাবেন। মাদকের ব্যাপারে কাউ কে কোন ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।








