ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

মো: মহিউদ্দিন,ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
ফরিদগঞ্জে মাস্ক না ব্যবহার ও বিভিন্ন যানবাহনের অনিয়মের অপরাধে ১৩ জনের বিরুদ্ধে মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপজেলার কালিরবাজার চৌরাস্তা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় ৬ টি মামলায় ৩ হাজার ৮ শত টাকা ও সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৭ টি মামলায় ৯ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার জানান, চাঁদপুর-রায়পুর মহা সড়কে দূর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারে সচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

You might like