চাঁদপুরের রাজারগাঁওয়ে সিঁধ কেটে বিধবা ও তার মেয়েকে হত্যার চেষ্টায়

কবির হোসেন মিজি :

চাঁদপুরের রাজারগাঁও গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে হত্যার উদ্দেশে ফার্নিচারের কাজ করার যন্ত্র দিয়ে শাহিদা বেগম (৪৫) ও তার মেয়ে নাজমা আক্তার (১৬) কে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। ৯ ডিসেম্বর বুধবার গভীর রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম রাজারগাঁও গ্রামের বকাউল বাড়িতে মৃত সিরাজুল ইসলামের ঘরে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর ওই ঘর থেকে আঘাতে ব্যবহৃত ফার্নিচারের কাজ করার দুটি যন্ত্র উদ্ধার করেছে বাড়ির লোকজন। কিন্তু রাতের অন্ধকারে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে চিনতে বা আটক করতে পারেনি।

আহত শাহিদা বেগম মৃত সিরাজের স্ত্রী ও তার কন্যা নাজমা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মহিলা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের স্বজনরা জানান বিধবা শাহিদা বেগমের স্বামী সিরাজ বকাউল প্রায় ৪ বছর পূর্বে বাধ্যক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার ঘরে দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে ছেলে দুটো কাজের সুবাদে ঢাকা থাকার কারণে অসহায় মা মেয়ে বাড়িতে একা থাকেন।

প্রতিদিনের মতো শাহিদা বেগম তার মেয়ে নাজমা আক্তার কে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টা দুইটার দিকে সিঁধ কেটে ঘরে ঢুকে দৃর্বৃত্তরা। ঘুমের মধ্যেই তাদেরকে দু,জনকে হত্যার উদ্দেশ্যে ফানিচারের কাজ করার হাতুড়ি এবং বড় স্ক্রুপ ড্রাইভার দিয়ে তাদের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এসময় তারা শরীরে আঘাত পেয়ে চিৎকার এবং ধস্তাধস্তিতে টের পেয়ে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে দেখেন তাদের ঘরে শীতকাটা রয়েছে এবং তারা দুইজন মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। কিন্তু ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও বড় একটি স্ক্রুপ উদ্ধার করেছেন বাড়ির লোকজন। ওই সময় ঘটনাস্থলে কাউকে দেখতে পারেননি, তার আগেই তারা মানুষের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তারা জানান।

এ হামলার করার উদ্দেশ্য কি এবং কেন? কারো সঙ্গে তাদের শত্রুতা রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে আহত শাহিদা বেগমের ছেলে শামীম জানান, তাদের পূর্ব থেকেই তার এক চাচার সাথে বাড়ির পারিবারিক জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে কেন কে বা কারা এ হামলা চালিয়েছে তারা তা কিছুই বুঝে উঠতে পারছেন না।

You might like