

মো. হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :
১১ ডিসেম্বর সকাল ১০ টায় চট্টগ্রাম টু খুলনা রুটের যাত্রীবাহী একটি বাস হতে রায়পুর থানা পুলিশ তিনটি বস্তায় প্রায় ২৭০টি কাছিম (মৃত ০৩টি) উদ্ধার করে। উদ্ধারকৃত কাছিমগুলো রায়পুর ১০নং ইউনিয়নের সোলাখালী ব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবরীন চৌধুরী এর উপস্থিতিতে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, অফিসার ইন-চার্জ, রায়পুর থানা, জনাব চন্দন ভৌমিক, উপজেলা বন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সফিউল আজম।








