

গেলাম নবী খেকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহন পুর লঞ্চ ঘাটের পল্টুনে যাত্রী সাধারনের উঠা নামার ষ্টীলের ব্রীজ দুমড়ে মুচড়ে বিকল হয়ে গেছে। গত ১৩ ডিসেম্বর সরজমিনে এলে এ দৃশ্যটি নজরে আসে।

বিআইডব্লিউটি এর টিপি ৮৭,র, ষ্টাফ বোরহান উদ্দিন ও ঘাটের ইজারাদার কে খুজে পাওয়া যায় নাই। এখানে ইজারাদারের কেয়ার টেকার আশরাফুলের সাথে এ সমস্যার ব্যাপারে আলাপ কালে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান এ পল্টুনটির ষ্টীলের ব্রীজ টি প্রায় এক বছর পূর্বে ঝড়ো হাওয়া বইলে পল্টুনের চাপে ব্রীজ টি দুমড়ে মুচড়ে বিকল হয়ে যায়।
বিআইডব্লিউটিএর কর্তৃ পক্ষকে একাধিক বার জানানো হলে ও এ পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বিকল্প ব্যবস্হা হিসাবে দুটি সিড়ি জোড়া দিয়ে পল্টুন থেকে পারে বসিয়ে কোন রকম যাত্রী উঠা নামা করে থাকি। এখানে যাত্রী উঠা নামার দৃশ্য না দেখলে বুঝা ঝাবেনা, অল্প বয়স্ক বা জোয়ানদের উঠা নামা করতে অসুবিধা না হলে ও শিশু, বৃদ্ধদের এবং লাগ্যাস সহ বিভিন্ন মালামাল আনা নেওয়ায় খুবই কষ্ট সাধ্য হয়।
নারায়নগঞ্জ যাওয়ার যাত্রী মোঃ বিপ্লব বেপারী বলেন জরুরী বিত্তিত্বে পল্টুনের উঠা নামার ব্রী জটি মেরামত করা না হলে যে কোন সময় যাত্রী উঠা নামায় বড় ধরনের দূর্ঘনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মোহন পুর লঞ্চ ঘাট দিয়ে প্রতিনিয়ত লঞ্চ, ষ্টিমার, ট্রলার দ্বারা হাজার হাজার যাত্রী আসা যাওয়া করে। যাত্রী সাধারনের দাবী জরুরী বিত্তিত্বে পল্টুনের( জেটি) ব্রিজ টি মেরামত করা হউক।








