

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জের রামদাসের বাগ সিনিয়র মাদ্রাসায় শনিবার নুরানী শাখার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরন করা হয়েছে।
মাদ্রাসার গভনিং বডির সভাপতি আমীর আজম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ মো. শহিদ হোসেন।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান খন্দকার।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ৮নং পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমযান আলী, গভর্নিং কমিটির শিক্ষানুরাগী সদস্য বিশিস্ট ব্যাবসায়ী মো. কামাল উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা মো. হারুনুর রািশদ খান, বাচ্চু মিয়া পাটওয়ারী , কমিউনিটি পুলিশের ইউনিয়ন সেক্রেটারী মো. আতিক খান, দাতা সদস্যদের মধ্যে হারুনুররশিদ খান, হাজী জাফর খান, সাহেদ কামাল খানসহ শিক্ষকমন্ডলী ।
বক্তারা একটি দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা অজর্নে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
তাছাড়া সামাজিক মূল্যবোধ ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। বর্তমান সরকার প্রতিটি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক উন্নয়ণ করেছেন। তাই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের অসমাপ্ত উন্নয়ন কাজগুলোর প্রতি সদয় দৃষ্টি দেওয়া করা হয়।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ১২:১৫ পিএম
২০ নভেম্বর ২০২০ খ্রি. ০৫ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার








