যুব সংহতির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ

চাঁদপুর প্রতিনিধি :

জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

২০ ডিসেম্বর রোববার বিকেলে শহরের চেয়ারম্যান ঘাটা এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দ যুব সংহতির নব গঠিত সকল নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়, মিষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শওকত আখন্দ আলমগীর, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লতিফ শেখ, জেলার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক শাহ আলম মিজি, পল্লীবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক স্বপন দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ জাকির হোসেন হিরু, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ পাটোয়ারী, জাতীয় মৎস পার্টির জেলা শাখার আহবায়ক মোঃ মুন্নাফ খান, জাতীয় সাইবার পার্টি নেতা মতিউর রহমান মাইনুল, জাপা নেতা ফারুক দর্জি, জাপা নেতা আব্দুল ছাত্তার, জাপা নেতা আনোয়ার হোসেন বেপারী, জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক গোলাম নবী লিটন, সদস্য সচিব মোহাম্মদ হান্নান ঢালী, যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, কবির হোসেন মিজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর নির্দেশনায় ও কেন্দ্রীয় যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন স্বাক্ষরিত ৪৮ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৬:৩৩ পিএম

২০ নভেম্বর ২০২০ খ্রি. ০৫ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার

 

You might like