

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত শ্রীপুর ল্যাবরেটরীজ ইউনানী-এর প্রতিষ্ঠাতা মরহুম হাকিম আব্দুল মতিন পাটোয়ারীর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিসিক শিল্পনগরী বাবুরহাট চাঁদপুরস্থ কারখানায় গরিব-অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে উদ্বোধক হিসেবে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীপুর ল্যাবরেটরীজ ইউনানী-এর পরিচালক, ডাঃ হাকীম মোঃ অহিদুজ্জামান পাটওয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ল্যাবরেটরীজ ইউনানী- মেডিক্যাল অফিসার, ও ( সি ই ও ), ডাঃ হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামাণিক।
আরো উপস্থিত ছিলেন শবনম শারমিন, মোঃ শাহাবুদ্দিন মিয়া, মোঃ মিথুন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
সকাল ১১টায় চিকিৎসাসেবা শুরু হয়ে বেলা একটা পর্যন্ত এবং নামাজ ও খাবার বিরতির পর দুপুর ২ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।







