
সাইদ হোসেন অপু চৌধুরী :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র পক্ষ থেকে চাঁদপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামনিদের জন্য কোভিড ১৯ এর উপর শিশুতোষ বই উপহার দেওয়া হয়েছে।
৪ জানুয়ারি সোমবার শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষদের হাতে বই তুলে দেন জেলা অাওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে অার ওয়াদুদ টিপু।

এ সময় অারো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অাইয়ুব অালী বেপারী, সদর উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অাজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ এপিএস অ্যাড. সাইফুদ্দিন বাবু, পৌর অাওেয়ামীলীগ নেতা সঞ্জিব পোদ্দার, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুর অাহমেদ, হাসান অালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত অারা সাফি বন্যা, অাজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, ৬নং অাদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহজাদি সাবিহা, ১২৫নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, সহকারি শিক্ষক মনির হোসেন, সৈয়দ নুরজ্জামান কাজল, সৈয়দ নাছির উদ্দিন প্রমুখ।








