চান্দ্রায় অটোবাইক চাপায় প্রাণ গেলো ৮ বছরের শিশুর

কবির হোসেন মিজি :
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউারনিয়নে বেপরোয়া অটোবাইক চাপায়  মোতালেব (৮) নামে এক শিশু  প্রাণ হারালো। ৫ জানুয়ারি মঙ্গলবার  বিকেলে ৮ নং ওায়ার্ডস্থ দঃবালিয়া গ্রামের  চান্দ্রা চৌরাস্তা’র মাঝামাঝি বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব ওই গ্রামের কালু বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে অটোবাইক চালক মোঃ মাইনুদ্দিন মোল্লা বেপরোয়া গতিতে, অটোবাইক চালিয়ে মদিনা মার্কেট থেকে চান্দ্রা চৌরস্তা আসার পথে উদ্দিপন ব্যাংক সংলগ্ন বেপারী বাড়ির সামনে গেলে শিশু মোতালেব তার নিচে চাপা পড়ে যায়।
 দূর্ঘটনার শিকার  শিশু মোতালেব কে স্থানীয়রা অটোবাইকের  নিচ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এদিকে শিশু মোতালেবের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You might like