
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার মিরপুরে মাদক সেবিদের আড্ডায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে অহিদুল্লা নামের এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশী মাদক সেবিরা। ঘটনাটি ২৩ নভেম্বর ২০২০ইং দুপুরে পৌর এলাকার মিরপুর চৌধুরী বাড়িতে ঘটে।

ঘটনা ও মামলা সূত্রে জানাযায়, মৃত মফিজুল হকের ছেলে অহিদুল্লা (৩৮) এর বসত ঘরের পশের্^ এলাকার কতিপয় বখাটে যুবকদের নিয়ে জাহাঙ্গীরের নেতৃত্বে ৩/৪ যুবককে মাদক সেবন ও বিক্রি করতে দেখে অহিদুল্লা প্রতিবাদ করায় তার উপরে দেশীয় অস্্র ও লাঠি নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাকে রক্ষা করতে অহিদুল্লার স্ত্রী আমেনা ,আ; রহিম, জাহিদ, কাদির, রিয়াদ নামের প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায়।

এক পর্যায় অহিদুল্লাকে উদ্ধার করে করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরিস্থিতির অবনতি দেখে পরে চিকিৎসক ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রেরন করে।বর্তমানে চিকিৎসা চললেও পঙ্গত্ব নিয়েই বাকী জীবন চলতে হবে। অপরদিকে তার স্ত্রীর গলায় ৮ আনি পরিমাণের ৩৫ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন প্রতিপক্ষ চিনিয়ে নিয়েছে। জাহাঙ্গীরসহ কতিপয় সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের সাথে জড়িত রয়েছে।
অহিদুল্লা নিরিহ অসহায় দিনমুজুর হওয়ায় প্রতিপক্ষ জাহাঙ্গীরদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে চির পঙ্গুত্ব নিয়ে চলতে হচ্ছে। প্রতিকার চেয়ে চাঁদপুর বিজ্ঞ আমলী আদালতে অহিদুল্লাহর স্ত্রী আমেনা মামলা দায়ের করায় জাহাঙ্গীর ও তার লোকজন বাদী পক্ষকে হুমকী -দমকীসহ প্রাণ নাশের পর্যন্ত হুমকী দিয়ে চলছে। মামলা তুলে নিতে হুমকী দেওয়ার পাশাপশি থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার পাঁয়তারা করছে ।
সন্ত্রাস ও মাদকসেবি ও কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করলে এমন নির্মম-নির্যাতন ও নিপীড়নের স্বীকার হতে হলে কেউ আর প্রতিবাদটুকু করার সাহস পাবেনা। কেননা প্রতিবাদের পুরুস্কার যদি পঙ্গুত্ব হয় তাহলে কেন করবে প্রতিবাদ শুধু নিরবে সৈর্য্য করে যেতে হবে।
দিন মজুর নিরিহ অহিদুল্লা জানান, আমার কি অপরাধ আমি মাদক সেবিদের প্রতিবাদ করেছি তাতে আমার এ শাস্তি। আমি চিরকাল পঙ্গুত্ব বয়ে চলতে হবে। আমি কি করে কাজ করে নিজে ও পরিবারের ভরন পোষন চালাবো। আমার একমাত্র উপার্জণের সম্পদ হচ্ছে আমার হাত-পা গুলো ।
আমি কোথায় যাবো কি করবো ? আমার সন্তানরা কোথায় যাবে ? এ কথা বলতে গিয়ে দু‘চোখ ভেসে শুধু অশ্রƒূ জরতে দেখা গেছে। এ প্রশ্নগুলোর উত্তর কে দেবে। সন্ত্রাসী ও মাদক কারবারী জাহাঙ্গীরসহ তার সহচরদের কঠোর শাস্তির দাবী জানান অহিদুল্লা।








