মতলব উত্তরে ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করলেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ

একেএম গোলাম নবী খোকন :
নিজ এলাকা মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকীতে হাসপাতাল উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

১৭ জানুয়ারি রোববার দুপুরে হেলিকাপ্টারে করে তিনি উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিন টরকীতে উপস্থিত হন। পরে তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করেন।
এ সময় জেনারেল আজিজ আহমেদ বলেন,জাতির পিতার জন্মশত বার্ষিকীতে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মতলবে এসেছি সেনা প্রধান হিসাবে নয় মতলবের সন্তান হিসাবে বাবার নামের হাসপাতালটি উদ্বোধন করতে। আপনারা যারা এখানে এসেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় সেনা প্রধান আরো বলেন,করোনা কালীন সময়ে রাস্ট্রের প্রয়োজনে যখন আমাদের সহযোগীতা চাওয়া হয় তখন আমরা জীবনকে বাজি রেখে সমগ্র দেশে কাজ করেছি। এ ছাড়াও দেশের যে কোন প্রয়োজনে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে আমরা সর্বদা প্রস্তুত।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু একটি রাজনৈতিক বিষয়, এ বিষয়টি নিয়ে আমাদের সরকার মানবিকতার, আন্তরিকতা ও দায়ত্বশীলতার সাথে কাজ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২  আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুর আমিন রুহুল,স্বাস্হ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল ওসমান সারোয়ার ,স্বাস্হ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব মিনাল কান্তি দে, স্বাস্হ্য অধিদপ্তরের পরিকল্পনা ও প্রশাসনের তত্বাবধায়ক প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা মজলিশ খান, মাহবুবুর রহমান পিপিএম ,বার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুরের সিভিল সার্জন শাখাওয়াত উল্যাহ, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (অব:) মেজর মোহাম্মদ আলী সুমন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বিশিষ্ট সমাজ সেবক আনিস আহমেদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এম ইসফাক আহসান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস, মতলব উত্তর থানার ওসি নাছির উদ্দিন মৃধা ,মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুশরাত জাহান মিথেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিন,সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত প্রমুখ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তি বর্গ ।অনুষ্ঠান শেষে সেনাপ্রধান গাছের চারা রোপন করেন। পরে নিজ বাড়িতে মধ্যাহ্ন ভোজ শেষ করে বেলা ২.৩০ মিনিটে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হন ।

You might like