চাঁদপুরে মইনীয়া যুব ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত

গোলাম নবী খোকন :

চাঁদপুর সদরের ঢালীর ঘাট রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকায় ২২ জানুয়ারি রাতে মইনীয়া যুব ফোরামের কর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খলিফা শাহ মোঃ আব্দুল হালিম মুন্সী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া

যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার শাহ মোঃ কামরুজ্জামান হারুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিফা শাহ মোঃ মূনির হাসান।

কবির হোসেন মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এরশাদ খান, আব্দুল মালেক মিয়াজী,এডভোকেট শামীম আহমেদ, আলমগীর হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন,সহ-আইন বিষয়ক সম্পাদক মাকসুদ,সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক জয়নাল আবেদীন বাদল,আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, কার্যকরী সদস্য মাইনুদ্দিন পাটোয়ারী দুলু প্রমুখ।

You might like