
মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
আগামী ১৪ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২৭ জানুয়ারী রাতে পৌর এলাকার বিভিন্ন জায়গায়, আওয়ামীলীগ ও বিএনপি’র মেয়র প্রার্থীর ব্যানার পোষ্টার ছেঁড়া ও বিএনপি’র প্রার্থীর বড় ভাইয়ের উপর হামলার অভিযোগ, এনে বৃহস্পতিবার দুই মেয়র প্রার্থীর পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

২৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর উপজেলা আ’লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, উপজেলা আ’লীগের সভাপতি ও মেয়র পদে প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি সংবাদ সম্মেলনে বলেন- ২৭ তারিখ রাতে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীরা নৌকা প্রতীকের ব্যানার, পোষ্টা সাঁটানোর পরে বিএনপি’র মেয়র সমর্থিত কর্মীরা তা ছিড়ে পেলে। তিনি এই বিষয়ে রির্টার্ণিং অফিসার ও আইনশৃঙ্খলা বিভাগে অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল মিয়াজী ও সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারী এম তবিবুল্ল্যাহ প্রমূখ।
অপরদিকে বিকাল ৪ টায় বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপি’র মেয়র প্রার্থীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে,মেয়র প্রার্থী ইমাম হোসেন তার লিখিত বক্তব্যে বলেন- ২৭ তারিখ বিকেল থেকে তার সমর্থকরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পোষ্টার ও ব্যানার সাঁটানোর পর ছাত্রলীগের ১৫/২০ জনের একটি গ্রুপ তা ছিঁড়ে পেলে। রাত ৯টার দিকে তার বড় দুই ভাই মিলে বাসষ্ট্যান্ডে ব্যানার সাঁটানোর সময় ওই গ্রুপটি এসে তাদের হুমকী দমকি দিয়ে সেখানের ব্যানারও ছিঁড়ে পেলে। এই সময় আমার মেঝ ভাই আব্দুর রাজ্জাক রাজাকে মারধর করে। বিষয়টি আইশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ এসে তা দেখে যায়। এই বিষয়ে মুখিক ভাবে রিটার্র্ণিং অফিসারকে অবিহিত করা হয়েছে। আমরা পরবর্তিতে লিখিত ভাবে অভিযোগটি জমাদেব।
প্রার্থীর বড় ভাই সাবেক মেয়র ভিপি মঞ্জিল হোসেন তিনি তার পরিবার ও দলীয় সমর্থকদের সার্বিক নিরাপত্তা দাবী যানান।
এই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আব্দুল মতিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শিবলু প্রমূখ।







