চাঁদপুর ও হাইমচরে অসহায় শীতার্তদের মাঝে রেদওয়ান খান বোরহানের শীতবস্ত্র বিতরণ অব্যাহত

গাজী মোঃ মহসিন :
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের ব্যাক্তিগত উদ্যেগে চাঁদপুর ও হাইমচর উপজেলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজের শীতার্ত অসহায়, দরিদ্র, দুস্থ এবং সুবিধা বঞ্চিত নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

গত ২৯ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়ন, ১২নং চান্দ্রা ইউনিয়নে এবং হাইমচর উপজেলার আলগী বাজার, জনতা বাজার, কালা চেীকিদার মোড় এলাকা সহ বিভিন্ন স্থানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের পক্ষে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন হাইমচর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সন্তোষ চন্দ্র মজুমদার, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান, ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা জিহাদুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা মোঃ আরিফ পাটোয়ারী প্রমূখ।

You might like