
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে আসন্ন পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলা, প্রচার মাইকে বাধা দেওয়াসহ প্রতিনিয়ত প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ রয়েছে।
প্রতীক পাওয়ার পর কেরোয়ায় পোষ্টার পুড়িয়ে ফেলা , বিভিন্ন এলাকায় পোষ্টার ছিড়ে ফেলা ও ভান্ডারি মহল এলাকায় প্রচার মাইক ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো: ইমাম হোসেন পাটওয়ারী উপজেলা নির্বাচনী রিটার্ণিং অফিসার বরাবরে এ বিষয়ে ৩১ জানুয়ী লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা-কর্মীরা আমার কর্মীদের উপর হামলা, পোষ্টার -বেনার বিনষ্ট করা, প্রচার মাইক ভাংচুর করাসহ ভয়-ভীতি প্রদান করে আসছে।
এ বিষয়ে ধানের শীষের প্রার্থী মো: ইমাম হোসেন পাটওয়ারী জানান, আমি একাধিকবার লিখিত অভিযোগ করে আসলেও এ পর্যন্ত কোন প্রতিকার পাচ্ছিনা। প্রতিনিয়ত আমার প্রচার-প্রসারে বাধা ও ভয়-ভীতি প্রদান করে চলছে।







