শিক্ষামন্ত্রীর উন্নয়ন নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে রামপুর ইউপি চেয়ারম্যানের উঠান বৈঠক অব্যাহত

গাজী মোঃ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির উন্নয়ন কাজের বিবরন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে এলাকায় উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

বুধবার (৩ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাইনের বাড়িতে উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীর পরিচালায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির স্নেহভাজন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আল মামুন পাটওয়ারী। উঠান বৈঠকে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী এ এলাকার কৃতি সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির উন্নয়নে রোল মডেল হিসেবে রামপুর ইউনিয়ন একটি অংশ। বিগত সময়ের তুলনায় এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গত ৫ বছরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা ও ইউপি সদস্য আনোয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খালেক তপাদার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খান, সমাজ সেবক বদিউর রহমান, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রিপন পাটওয়ারী প্রমূখ। এসময় ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, যুব ও ক্রীড়া সম্পাদক অলি আহম্মদ জসিম, কৃষি বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়, ইউপি সদস্য মমিন উদ্দিন পাটওয়ারী, আনোয়ার হোসেন আনু তপদার, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইছহাক তপাদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হোসেনসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হাফেজ মোঃ আবু তাহের।

You might like