ফরিদগঞ্জে অগ্নীকাণ্ড বসত ঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নীকাÐে বসত ঘর পুড়ে গেছে। ঘরে ছেলের বিয়ের জন্য জমানো এক লক্ষ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়েছে। বুধবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের রাঢ়ী বাড়ির মৃত মোস্তফার ঘরে এ অগ্নিকান্ড ঘটে।

মোস্তফা রাঢ়ীর স্ত্রী কুলছুমা বেগম জানান, ছেলে সারোয়ারের বিয়ের জন্য একটি সমিতি থেকে এক লক্ষ টাকা ঋণ করে ঘরে রাখেন টাকাগুলো পুড়ে ছাই হয়েগেছে।

ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী ঘটনাস্থলে যান। উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি, ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শে গিয়েছে।

You might like