হাজীগঞ্জ বড়কূল পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান কবির মিজির উঠান বৈঠক

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জের ৬নং বড়কূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কবির
হোসেন মিয়াজীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রায়চোঁ ভূঁইয়া বাড়ীর বালুর মাঠে উক্ত উঠান
বৈঠকের নারী পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

উক্ত ইউনিয়নের সাবেক ছাত্র নেতা কাউছার হামিদের সঞ্চলনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের
মিয়া।

উক্ত উঠান বৈঠকে বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজী বলেন, বর্তমান সরকারের যত উন্নয়ন তা সমহারে আমার পরিষদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৌচে দেওয়ার চেষ্টা করেছি। ইউনিয়নের রাস্তা, ঘাট, ব্রিজ, কালভাটসহ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সকল উন্নয়নের আপনাদের সেবক হয়ে কাজ করার চেষ্টা করেছি। এ জন্য আমি
প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা দিয়ে যদি আবারো আমাকে আপনাদের সামনে পাঠায় তাহলে আমি বাকী কাজ সম্পন্ন করে এই ইউনিয়নকে আধুনিক জনসেবায় পৌচে দেওয়ার চেষ্টা করবো। তাই অতিতের কাজের মূল্যায়ন চেয়ে আগামিতে আপনাদের সেবায় যেন করে
যেতে পারি এ জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাই।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় ওয়ার্ডের সর্বস্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন।

You might like