ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে জেলা যুবলীগের গণসংযােগ ও আলােচনাসভা

মহিউদ্দিন  :
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে জেলা যুবলীগের নেতৃবৃন্দের গনসংযােগ ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪ ঘটিকায় পৌরসভা সদরে নৌকা প্রতীকের মিছিল গনসংযােগ ও আলােচনা যুবলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কালু ভুইয়া।

এছাড়া আরাে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবর, সদস্য জন্টু দাস, অরুপ দাস, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীর হােসেন, আলাউদ্দিন, দিদার উদ্দিন,পৌর যুবলীগের আহবায়ক সজিব আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক পাবেল পাটােয়ারী,ছাত্রলীগ নেতা সজিব গাজী প্রমুখ।

You might like