শিক্ষামন্ত্রীর উন্নয়ন নিয়ে কল্যাণপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির গাজীর উঠোন বৈঠক ও আলোচনাসভা

গাজী মোঃ মহসিন :

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যানপুর ইউনিয়নে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক এবং কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মনির হোসেন গাজী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠান বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করেন।

৫ ফেব্রুয়ারী (শুক্রবার) ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোটারদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ হান্নান গাজীর সভাপ্রধানে ও সাধারন সম্পাদক আকবর কবির বকাউলের উপস্থাপনায় সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন আমি এই এলাকারই সস্তান, আমি আপনাদেরকে নিয়েই এই এলাকায় বসবাস করে আসছি, সব সময় যে কোন সমস্যা ও এ এলাকার উন্নয়নে কাজ করেছি এবং ভবিষ্যৎতেও করবো। মাননীয় শিক্ষামন্ত্রীর হাত ধরে এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিনেও হবে।

তিনি বলেন. উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।


চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্মআহবায়ক ও সাবেক ইউপি সচিব মোঃ কাদির মিয়া, ২ নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফা মিজি, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন গাজী, ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বাদশা হাজী, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক গাজী, ইয়নিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তহবিলদার, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ সাদ্দাম, আঃ খালেক গাজী মিন্টু সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

You might like