
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মহসিন পলোয়ানের উঠোন বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর কল্যানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরকার বাড়িতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী,ভোটার ও সাধারণ জনগনের সাথে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা হয়েছে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য ইমাম হোসেন ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসিন পলোয়ান।
এসময় তিনি বলেন আমি আপনাদের সেবা করার জন্যই কাজ করতে চাই। আমি কল্যানপুরের সন্তান। বিগত দিনে এই ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।
তিনি তার বক্তব্যের শুরুতে কল্যানপুরের নিহত ও প্রবীন আওয়ামীলীগ নেতা কর্মীদের স্মরন করে বলেন বর্তমানে যে কোন সময়ের তুলনায় কল্যানপুরের ইউনিয়ন আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা সকলে মিলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করে যাবো।বর্তমান সরকার তথা জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশ উয়ন্নয়নের মহসড়কে। সেই উন্নয়নের ছোয়া চাঁদপুর ৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে আমাদের কল্যানপুর ইউনিয়নে লেগেছে তা আজ দৃশ্যমান। ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে কল্যানপুর ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

আমরা কল্যানপুর বাসী শিক্ষামন্ত্রীর কাছে ঋণী। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার মাধ্যমে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে জানিয়ে দিবো কল্যানপুরের মাটি,দীপু মনির ঘাটি।তিনি আরো বলেন আমার রাজনৈতিক পথচলা জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশকে ধারন ও লালন করে।সেই আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে নৌকার মার্কার প্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে কল্যানপুর বাসীর পাশে থেকে কাজ করতে চাই। তাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুখে-দুখে বিগত দিনের মতই আপনাদের জন্য কাজ করতে পারি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্যে রাখেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কাবিল ভূইয়া,,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এম কামাল,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সরকার,৬ ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক হোসেন পাটওয়ারী,ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ন আহবায়ক আহবায়ক আরিফ মুন্সি
মাহমুদুল হাসান শামিম,ছাত্রলীহ নেতা মাসুদর রহমান তহবিলদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সরকারি বাড়ি জামে মসজিদের খতিব আক্তার হোসেন।







