
মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
আগামী ১৪ ফেব্রæয়ারী ফরিদগঞ্জ পৌর সভা নির্বাচনে আমরা নৌকার বিজয় নিশ্চিতে এক ও অভিন্ন বলে উল্লেখ করেন নির্বাচনী প্রচারনার শেষ পথ সভার প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া । তিনি আরোও বলেন, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ঐক্য বদ্ধ হয়ে নৌকায় জয় নিয়েই ঘরে ফিরবো। নির্বাচনী পথ সভাটি জনসমুদ্রে পরিনত হয়েছে।

বৃহস্পতিবার পৌর সভা মাঠে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ডাক্তার ওয়াদুদ টিপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল , জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ সাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মইনুদ্দিন, বর্তমান পৌর মেয়র মাহফুজুল হক, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম , ছাত্রলীগ নেতা কামরুলইসলাম সাউদ, সহ সভাপতি রুহুল আমিন কাজল , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নাজমুন্নাহার অনি, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্যাহ তপাদার, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আওয়ামীলীগ নেতা কামাল মিয়াজী , পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির ,আ.রহিম পাটওয়ারী , নান্নু গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমানসোহাগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুল ইসলাম প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহম্মেদ ।







