মতলব পৌরসভা নির্বাচনে ১৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

 

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :

মতলব পৌরসভা নির্বাচনে ১৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন।

১১ ফেব্রুয়ারী ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসারের বরাবরে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র দাখিল করেছেন।

জানা যায় যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাঁরা হলেন- মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের মোঃ পারভেজ দেওয়ান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাদল ফরাজী, ২নং ওয়ার্ডের মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, মোঃ রেজাউল করিম পাটোয়ারী রিপন, মোঃ আবু হানিফ, ৫নং ওয়ার্ডের বাছির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সরকার মোঃ নাসির উদ্দিন, মোঃ সালাউদ্দিন প্রধান, ৬নং ওয়ার্ডের সাগর মাহমুদ, ৭নং ওয়ার্ডের মোঃ সিরাজুল ইসলাম প্রধানীয়া, প্রবীর চন্দ্র সরকার, ৮নং ওয়ার্ডের সেলিম মাল, ৯নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন হাজরা ও মোঃ রায়হান প্রধানীয়া।

You might like