
হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি : মতলব পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী দিনারা আক্তার বিপ্লবী’র গণসংযোগ অব্যাহত রয়েছে।
তিনি পৌর নির্বাচনে অটোরিক্সা মার্কা নিয়ে ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে ঘুরছেন।

বিশেষ করে বাইশপুর, কলাদি, ঘোষপাড়া, দশপাড়া, ভাঙ্গারপাড়, বাবুর পাড়া, পৈলপাড়া, দগরপুর, ধনারপাড়সহ আশেপাশে এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী দিনারা আক্তার বিপ্লবীকে কাছে পেয়ে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।







