আশিকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারী) বিকাল ৪টায় ইউনিয়নের ২৪নং উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় আশিকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খানের উপস্থানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আঃ রাজ্জাক ভুইয়া।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ সহ নানা মুখী এত উন্নয়ন সম্ভব হয়েছে। আর এতো কিছু সম্ভব হয়েছে আমাদের প্রিয় নেত্রী শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মণি এমপির আন্তরিক সহযোগীতা ও প্রচেস্টায়।

তিনি আরো বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আগামী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে সহজ হবে। আর প্রতিটি ওয়ার্ডে বর্ধিত সভার মাধ্যমে মেম্বারদে কেও মনোনয়ন দেয়া হবে। এই বর্ধিত সভার মাধ্যমে আপনাদের মতামত নিয়ে মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই দল থেকে মনোনয়ন দিয়ে সকলের ঐক্য প্রচেষ্টায় দলীয় চেয়ারম্যান ও মেম্বারদের বিজয়ী করতে হবে।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি সাইদুর রহমান সাজু খান, সহ সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন মোঃ জিলান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন গাজী, কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক হাজী ঈসমাইল হোসেন ইউছুফ মাস্টার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাশিম খান, আইন বিয়ষক সম্পাদক এ্যাডঃ ফারুক হোসেন মিজি, সহ প্রচার সম্পাদক মোশারফ হোসেন সুজন, শিক্ষা ও মানববিয়ষক সম্পাদক নাজমুল হোসেন পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাজালাল প্রধানীয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তপদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন বেপারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফা গাজী সহ ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত নেতাকর্মীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

You might like