দক্ষিণ পাইকাস্তা ইসলামী যুব সংঘের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

গাজী মোঃ মহসিন : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর সদর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন সম্পূর্ণ হয়েছে।

গত ২১ ফেব্রæয়ারি সকাল ১১টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংঘের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম লিটনের ও সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা আঃ কাদির মিজির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ রাজ্জাক ভুঁইয়া, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন মোঃ জিলান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ আঃ আজিজ, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল কাজী, কাজী আঃ মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী নয়ন চন্দ্র মাস্টার, মোঃ বিল্লাল হোসেন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটির ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর খান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন খোকন, দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংঘের উপদেষ্টা মোঃ হামিদ মাস্টার, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মোঃ সেলিম মাল, যুগ্ম আহŸায়ক শাহ আলম গাজী, মোঃ মামুন মাল, মাহবুব আলম গাজী, দক্ষিন পাইকাস্তা ইসলামী যুব সংঘের সহ-সভাপতি আশরাফুল আমিন মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক হাশিম রানা, ক্রীড়া সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ রুবেল প্রধানীয়া প্রমূখ। অনুষ্ঠান শষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

You might like