আ’লীগের উপ-কমিটির সদস্য হওয়ায় শিক্ষামন্ত্রীকে জুয়েল ঢালীর ফুলেল শুভেচ্ছা

গাজী মোঃ মহসিন : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর-হাইমচরের মাটি ও মানুষের নেত্রী সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মণি এমপি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদ্যস্য চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব মোঃ রাকিব উদ্দিন জুয়েল ঢালী।

কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদ্যস্য নির্বাচিত হওয়ায় ঢাকার হেয়ার রোডে অবস্থিত শিক্ষামন্ত্রীর বাসভবনে এই ফুলেল শুভেচ্ছা জানান আলহাজ্ব মোঃ রাকিব উদ্দিন জুয়েল ঢালী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য জাফর ইকবাল মুন্না।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটি অনুমোদন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার ড. সাইদুর রহমান খানকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আইন ও জ্বালানি বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদ কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং গবেষণা ও প্রশিক্ষণসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ে দক্ষতা বৃদ্ধির কাজ করে থাকে এ উপ-কমিটি।

You might like