
গোলাম নবী খোকন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের দু,দুবারের সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী এক মামলায় জামিনে এসে ফুলে ফুলে সিক্ত হলেন।
সম্প্রতি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বাদী স্হানীয় যুবলীগ নেতা আবু হাসানাতের স্ত্রী নিলুফা বেগম। ২৩ ফ্রেরুয়ারী চাঁদপুর আমলী আদালত ম্যাজিট্রেট কোর্ট থেকে জামিনে আসেন। জামিন পেয়ে এলাকায় আসলে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী সহ সকল জামিন প্রাপ্ত নেতা কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকা বাসি ও স্হানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

২৩ ফ্রেরুয়ারী বিকাল তিন টায় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ কম্পেলেক্স মাঠে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে কি জন্য, কেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে তা আমার জানা নেই। আমাদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। আমি নীতি ও আর্দশে বিশ্বাসী। আমি আমার এলাকায় ব্যপক উন্নয়ন করেছি। আমি মাদকের বিরুদ্ধে কথা বলি। আমি ন্যায় নীতির কথা বলি। সে জন্য তারা ইস্বানিত্ত্ব হয়ে এলাকার কিছু সংখ্যক যুবলীগ নামধারী সন্ত্রাসী আমার এবং আমাদের লোক জনের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছে। আবার তারা বলে আমি মায়া চৌধুরীর লোক, সে বিদায় আমাদের হয়রানী করে আসছে। আমি এ মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি এ মিথ্যা মামলা ও আমার লোক জনের উপর হয়রানি বন্ধের জন্য কর্তৃ পক্ষের কাছে জোর দাবী জানাই। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়ন করার লক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এ ছাড়া আর ও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শুকুর আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সম্পাদক ডাঃ জাফর আহমেদ,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আলমগীর দেওয়ান,ইউপি সদস্য আঃ হালিম সরকার, মহিলা ইউপি সদস্য তোলামতি বেগম, মর্জিনা বেগম ও তাহমিনা আক্তার নিপা। এ সময় এলাকার ব্যাপক নারী পুরুষ, গন্যমান্য ব্যক্তি বর্গ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।







