
কবির হোসেন মিজি, চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পশ্চিমচর কৃঞ্চপুর গ্রামের কিন্ডার গাডেনের সহকারী শিক্ষিকা শিখা রানী (৪৫) আগুনের পুড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে বলেন এলাকাবাসীর ধারণা। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. ভোর ৫টায় উপজেলার পশ্চিমচরকৃঞ্চপুর গ্রামের এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে ।
আগুনের পুড়ে মৃত্যুর সংবাদ পেয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রহিম ও উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগুনে পুড়ে নিহত শিখা রানী মজুদার ছিলেন পশ্চিমচরকৃঞ্চপুর গ্রামের মৃত্য ডাঃ বিশ্বনাথ মজুমদারের কন্যা। শিখা রানী হাইমচর কিন্ডারগার্ডেন সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সুত্রে জানাযায় শিখা রানী তার বৌদির সাথে থাকতেন। প্রতিদিনের ন্যায় শিখা রানী রাতে খাটে ঘুমিয়ে থাকেন। ভোর রাতে প্রতিবেশীরা শিখাকে আগুনে জ্বলতে দেখে।
এ ব্যাপারে শিখার বৌদি জানান, রাতে আমার সাথে শিখা ঘুমিয়ে ছিল, ভোরে আগুনের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিখা আগুনে পুড়ে যাচ্ছে। আমি এর বাইরে কিছু জানি না ।
প্রত্যক্ষদর্শী শোভা রানী মজুমদার জানান, আমি ঘর থেকে আগুনে জ্বলার চিৎকার শুনে গিয়ে দেখি শিখার গায়ের কাপড়ে আগুন জ্বলছে। তাকে আমি মাটিতে পড়ে থাকতে দেখিছি। আগুনে জ্বলার সময় শিখা নড়াচড়া কিংবা তার মুখের কোনও শব্দ শুনি।
এ ব্যাপারে হাইমচর থানা অফিসার তদন্ত সুব্রত কুমার জানান, শিখা রানীর মৃত্যুর বিষয়ে প্রাথমিক ধারণা হচ্ছে আগুনে পুড়ে মারা গেছে। আরো কিছু সময় পেলে নিখুঁতভাবে বলা যেতো, প্রাথমিকভাবে বলা যায় অগ্নিদগ্ধ। এখন পর্যন্ত কোনও মামলা হয়নি কিন্তু মামলা কাজ চলমান রয়েছে।







