
গাজী মোঃ মহসিন : বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদ্যস্য চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব মোঃ রাকিব উদ্দিন জুয়েল ঢালীকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর শহরে অবস্থিত শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির বাসভবনে আলহাজ্ব মোঃ রাকিব উদ্দিন জুয়েল ঢালীকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর, আ’লীগ, যুবলীগ, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আ’লীগ, ছাত্রলীগ, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

এর আগে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শত শত নেতাকর্মী জুয়েল ঢালীকে মতলবে অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, মাহবুবুর রহমান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর ১৪নং ওয়ার্ড আ’লীগের আহবায়ক শাহআলম মজুমদার নান্নু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মাল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম খান, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, সহ-সভাপতি সাইদুল ইসলাম স্বপন গাজী, মোঃ নুরুজ্জামান খান বাবলু, যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন মোঃ জিলন, আশিকাটি ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর খান, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মামুন মাল, মাহাবুব আলম গাজী, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রধানীয়া, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের মহসিন পালোয়ান, মোঃ মনির হোসেন গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সহ সভাপতি শাহাজান হাওলাদার সাজু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ সভাপতি ফজলে রাব্বিসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, মহিলা আ’লীগ, ছাত্রলীগ, ইউপি সদস্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







