

ফরিদগঞ্জ প্রতিনিধি:
১ মার্চ সারা দেশের ন্যায় ফরিদগঞ্জেও জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শিউলী হরি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার।
এসময় সভায় ফরিদগঞ্জ উপজেলার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।







