

হারুন অর রশিদ, মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলার মতলব দক্ষিণে মৎস্য আইন রক্ষায় ট্রলারযোগে ধনাগোদা নদীতে দক্ষিণ বাইশপুর, সাহেব বাজার, টরকি ও লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি নিষিদ্ধ গচি জাল উদ্ধার করা হয়।
১০ই মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা হকের নির্দেশক্রমে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৎস্য এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১০ টি নিষিদ্ধ গচি জাল উদ্ধার করা হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোঃ সফিউল আলম, স¤প্রসারণ কর্মী চয়ন ঘোষ, উপাদী উত্তর ইউনিয়নের মৎস্য স¤প্রসারণ প্রতিনিধি রিংকু কর্মকার, মতলব দক্ষিণ থানার এএসআই শামছুদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স প্রমুখ।







