বড়কূল পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জহিরুল ইসলাম জয় :
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী এম এ হাসেম হাসুর নেতৃত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী, যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দুকে সাথে নিয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

You might like