বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু : মাহমুদ জামান

কবির হোসেন মিজি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিল্পীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে শত কণ্ঠে জাতীয় সংগীত ও জয় বাংলার সংগীত পরিবেশন করা হয়।

পরবর্তীতে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কিছু উদ্যোগ নিয়েছি।

যেমন আজকে শ্রদ্ধা নিবেদনের পর পরই আমরা চলে গেছি চাঁদপুর সদর হাসপাতালে সেখানে গত রাত ৩ টায় জন্ম নেওয়া একটি ছেলের নামকরণ করেছি খোকা এবং তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছি। কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। তাই আমরা চাই যুগ যুগ ধরে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর ইতিহাস ছড়িয়ে দিতে। যাতে জাতির জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নতুন প্রজন্মের হাত ধরে রচিত হয়।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায়, সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান আহমেদ , চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ,পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশিষ্ট ছড়াকার ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশন শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

You might like