হাজীগঞ্জে উন্নয়ন কমিটির নেতা আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জহিরুল ইসলাম জয় :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জের ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের উন্নয়ন কমিটির নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আলী হোসেনের নেতৃত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বুধবার সন্ধ্যায় গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদের মাঠে উক্ত আলোচনা সভা শেষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামী, যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You might like