গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম জয়:
ধর্মের নামে দেশব্যাপী হেফাজত ইসলামের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

গত ৩০ মার্চ মঙ্গলবার ইউনিয়নের গল্লাক বাজার পদক্ষিন শেষে বিক্ষোভ মিছিলটি স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়।

পরে নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খোকন বলেন, দেশে কোন উগ্রবাদী সাম্প্রদায়িক উপ শক্তিকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিহত করতে জানে। আমরা ধর্মের নামে কোন অবস্থায় হেফাজত ইসলামের সাথে যোগ দেওয়া জামাত বিএনপিকে অপ রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এড. মোহাম্দ আলী মজুমদারসহ ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী, যুব ও গল্লাক কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

You might like