

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে বৃহস্পতিবার রাতে অটোরিক্সা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সিএনজি চালক লতিফ খানের ছেলে মো: ফয়েজ খান(২০) অটোরিক্সাসহ ৪ দিন পূর্বে নিঁখোজ হয়।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর এলাকার কালি মন্দীরের নিকট শিফনের একটি পরিত্যাক্ত ঘর হতে হাত-পা বাধাঁ নিখোঁজ ফয়েজের লাশটি উদ্ধার করা হয়েছে।

পরিবারের লোকজন জানায়, বিগত ২৮ মার্চ রোববার অটোরিক্সা নিয়ে ফয়েজ ফরিদগঞ্জ গেলে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে ২৯ মার্চ ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ওসি (তদন্ত) বাহারউদ্দিন জানান, এলাকাবাসী সূত্রে জানাযায় একটি পরিত্যাক্ত ঘরে লাশ । সংবাদ পেয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া করছি।







