

জহিরুল ইসলাম জয়, স্টাফ করেসপন্ডেন্ট :
গত ৩ এপ্রিল দেশব্যাপী লকডাউন ঘোষণার কথা শুনে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
৪ এপ্রিল রবিবার ছুটির দিনে সকাল থেকে দূর দূরান্তের লোকজন হাজীগঞ্জ বাজারে ভিড় জমাতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারের সবচেয়ে বেশী ভিড় লক্ষ করা যায়, মুদি, ঔষুধ ও কাচাঁমালের দোকানে। এক একজন ক্রেতা বস্তা বরে চাল, ডাল, আটা, লবণ, চিনি, সুজি, মাছ, মাংসসহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিচ্ছেন। বাজারের ছোট বড় এসব দোকানের সামনে লাইনে পর্যন্ত অপেক্ষায় থাকতে দেখা যায় ক্রেতাসাধারণদের।
অভিযোগ করে অনেক সচেতন ক্রেতারা বলেন, সামনে রমজান ও লকডাউনের অজুহাত দেখিয়ে দোকানদার মাল ঘাটতি দেখিয়ে চড়া দামে মালামাল বিক্রি করছে।
বাজারের হলুদ পট্রির রোডে মুদি ব্যবসায়ী রাজিব সাহা বলেন, হঠাৎকরে এতে ক্রেতা বাজারে আসছে কিন্তু সেই তুলনায় লেবার সংকটের কারণে মালামাল সঠিক সময়ে দিতে পারছিনা। যে কারনে বাহিরের লেবার দিয়ে মালামাল বহন করায় ক্রেতাদের কাছ থেকে বাড়তি খরচ ধরা হয়েছে।
এদিকে চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারে উপচেপড়া ক্রেতাসাধারণ এর কারণে এবং ছোট বড় বিভিন্ন যানবাহন প্রবেশের ফলে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হয়েছে।
হাজীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ নিরলস প্রচেষ্টা ব্যার্থ হয়েছে যানজট নিরসনে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) জাহাঙ্গীর আলম বলেন, বুঝলাম না, হঠাৎকরে বাজারে এতো মানুষ ও যানবাহনের আগমন যা আমরা স্বাভাবিক করতে খুব বেগ পেতে হচ্ছে।







