হাজীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জে নব-গঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হকের নির্দশনা ও পৌর বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক মো. ফারুক মোল্লা রিপনের সার্বিক সহযোগিতা উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের ১নং যুগ্ন-আহবায়ক মো. শাখাওয়াত হোসেনের পরিচালনা এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি মো. নাজমুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভূট্রো, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, ছাত্র-বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, উপজেল যুবদলের যুগ্ম-আহŸায়ক সাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহŸায়ক মো. নজরুল ইসলাম, বাপ্পী আহমেদ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, যুগ্ম-আহŸায়ক মোর্শেদে আলম হিরা, মাজহারুল ইসলাম, কবির হোসেন রাজু, সদস্য বিল্লাল হোসেন মজুমদার, শেখ সাদি, কামাল হোসেন মারুফ পৌর ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক মো. সম্রাট উদ্দিন বোরহান, আবুল হোসেন, ফয়সাল হোসেন, ৫ নং সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সোহেল, ৬ নং বড়কুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মামুন হোসেন প্রমূখ।

You might like