রায়পুরে জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর তালিকা অনিয়মে জড়িত প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ডিসি

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

রায়পুরে ডিসি কতৃক করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান দেয়া হয়। মঙ্গলবার বিকাল ৪টায় রায়পুর উপজেলা পরিষদ এর আঙ্গিনায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসক এর বরাদ্দ থেকে ২৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়।

ত্রাণ বিতরন কার্যক্রমটি উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান এড.মারুফ বিন জাকারিয়া, প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, বিআরডিবি অফিসার আব্দুস সাত্তার, ওসি তদন্ত নুর আলম, রায়পুর পৌরসভার কমিশনারবৃন্দ।

 

You might like