ফরিদগঞ্জে যুবলীগের উদ্যোগে কৃষকের ধান কর্তন  

মো:মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে গত বছরের ন্যায় এবছর ও প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকালে পৌরসভার পূর্ব বড়ালী মাঠে তাফাজ্জল হোসেনের এক একর জমির ধান কেটে মাড়াই করে দেওয়া হয়।

এসময় জেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান কালু ভূইয়া বলেন’- একত্রে সকল কৃষকের ধান পাঁকার কারনে শ্রমিকের অভাবে যেন ধান নষ্ট নাহয়, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নেতাকর্মীদের কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছি।  ধান কাটায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন সহ যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কৃষক তাফাজ্জল হোসেন বলেন’- কয়েকদিন ধরে আমার ধান কাটতে পারছিনা,অবশেষে সুফিয়ান ভাই ও তার নেতাকর্মীরা আজ আমার ধান কেটে দেওয়ার আমার খুবই উপকার হইছে।

You might like