ফরিদগঞ্জ থানার গাঁয়ের বাজারে তন্দুরি চা

মো.মজিবুর রহমান রনি : ইন্ডিয়ার সেই সুনাম ছড়ানো মজাদার তন্দুরি চা রাজধানী ঢাকা পেরিয়ে এখন গাঁয়ের বাজারেও তৈরী হচ্ছে। হ্যাঁ আমাদের ইলিশের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার একিবারে গ্রামের চৌরঙ্গী বাজারেই তৈরি হচ্ছে সেই মুখরোচক মজাদার চা তন্দুরি।

মোঃরাসেল মেল্লার মালিকানাধির রাসেল কপি কর্নারে তৈরি হচ্ছে তন্দুরি চা। ফরিগঞ্জের চৌরঙ্গী এলাকায় এক আত্মীয় এর বাড়ি বেড়াতে এসে মাগরিবের নামাজ শেষে এক ভাইয়ের সাথে এলাকায় ঘুরতে বেরিয়ে ঘুরে ফিরে চৌরঙ্গী বাজারের এক চায়ের দোকানে সামনে আসতেই সেই ভাইটি টেনে ঐ দোকানের ভীতর নিয়ে বসালো আর বল্লো কি চা খাবেন মটকা না মালাই ? কথা বলতে বলতেই তাকিয়ে দেখলাম অনেক মানুষ ভীড় জমে গেল আর দোকানদারের সামনে এক হান্ডি চা তার ভীতর থেকে ধোঁয়া উড়ছে আর চাগুলো উতরাচ্ছে।

অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম কেন এমন হচ্ছে কৌতূহলী হয়ে সামনে এগিয়ে যেতেই দেখি মাটির ছোট ছোট কলসগুলো গ্যাসের আগুনে পুড়িয়ে এনে চায়ের হান্ডিতে চেপে ধরছে আর বুঝতে বাকি রইলনা ধোঁয়া আর উতরে উঠার কারণ। আর আগ্রহ নিয়ে দেখছিলাম সাথে কি কি মিক্সড করা হচ্ছে। যা দেখলাম সত্যি অভিভুত হলাম – মালটোবা,জাফরান,গুড়ো দুধ,হরলিক্স,মাখন,চিনি,আর কয়েক আইটেমের মিশ্রনে মাটির পেয়ালাতে পরিবেশিত হচ্ছে চা। সেই সাথে আমার টা চলে আসলো সামনে গ্রানে জিবে পানি চলে আসলো চায়ের স্বাদ নিতে। চুমুকেই যেন তৃপ্তির ঢেকুরে মনটা ভরে গেল। অপূর্ব নিজের সামনে খুব যত্নে তৈরি হওয়া চায়ের স্বাদ যেন অন্যরকম।

জানতে চাইলাম এই চায়ের নাম কি আমার নিয়ে যাওয়া ভাইটি বল্লো আমরা এটাকে মটকা চা বলি দোকাদারের ভাষায় তন্দুরি। রাসেল মোল্লার কাছে জানতে চাইলাম আপনার এখানে কত আইটেমের চা তৈরি হয় বল্লো ১৬ আইটেম, কেমন বিক্রি হয় জানতে চাইলে বলে আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে মানুষ এসে আমার এখানে চিরিয়াল ধরে চা খায়। চা তৈরি কোথায় শিখা জবাবে বল্লো সাভার আশুলিয়া এক চাইনিজে চাকরি করতাম সেখান থেকে শিখা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভালো সাড়া পাচ্ছি অনেক দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আমার দোকানের এককাপ চা খেতে।

সত্যি অবাক হলাম এই অজপাড়া গাঁয়ে এমন মজাদার ইন্ডিয়ার বিক্ষাত তন্দুরি চা তৈরি হতে দেখে। আবার গর্ববোধ হল আমাদের গাঁয়েও শহরের হাওয়া লেগেছে তবে শহরের মত করে নয়, গাঁয়ের মত করে চলছে শহরের খাওয়ার চর্চা। চাঁদপুরের যাঁরা এখনো জানেনা এই অজপাড়া গাঁয়ের তন্দুরি চায়ের খবর তাদেরকে অনুরোধ করবো ফরিদগঞ্জে চৌরঙ্গী বাজারে আসলেই খেতে পারবেন এই মুখরোচক তন্দুরি চা সাথে আছে আর ১৫ আইটেম, একবার এসে খেয়ে যেতে ভুলবেন না।

You might like