কুমিল্লায় তরুণীর হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৪ এপ্রিল ২০২২

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় ফারজানা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯ টায় ইউনিয়নের লালমাই পাহাড়ের পাদদেশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা কুমিল্লার আদর্শ সদরের কালির বাজার ইউনিয়নের এর আলেখার চর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে পাশের অলিপুর এলাকার অটো চালক ইকবালের স্ত্রী।

ফারজানার স্বামী ইকবাল তিন দিন আগে একটি চুরির মামলায় জেল থেকে জামিনে ছাড়া পায়। শনিবার বিকেলে ফারজানাকে তার বাবার বাড়ি আলেখার চর থেকে নিজের বাড়িতে যায় ইকবাল।

পরদিন রোববার সকালে ফরজানার বাড়িতে ফোন করে ইকবাল জানায় ফারজানাকে কে-বা কারা হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখেছে।

খবর পেয়ে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থকেতে পারে।

You might like